ছবির ক্যাপশন: আবদুল্লাহ আল নোমান স্মৃতি পরিষদের সভা
চট্টগ্রামে আবদুল্লাহ আল নোমান স্মৃতি পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুলাই ২০২৬ ইং, শনিবার সন্ধ্যা ৭:০০ ঘটিকায় সাবেক অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এই সভা সম্পন্ন হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল নোমান স্মৃতি পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যক্ষ মুছা সিকদার, শেখ মোজাফ্ফর আহম্মেদ, শহীদুল ইসলাম বাদল, নাজমুল হক চৌধুরী, আলী আকবর, গিয়াস উদ্দিন হায়দার চৌধুরী, অধ্যাপক মাহাম্মুদ নুর, মহিউদ্দিন বকুল, মাহাম্মুদুল হক, হেলাল উদ্দিন মোহাম্মদ কমরুল, সৈয়দ মোহাম্মদ আবু বক্কর, সৈয়দ মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল আলম চৌধুরী, রাশেদ বিন ফরিদ চৌধুরী, সাজ্জাদ হোসেন চৌধুরী, জাহেদ খাঁন, অধ্যাপক শাহাদাত হোসেন, সাহাবুদ্দিন হাসান বাবু, হুমায়ুন কবীর চৌধুরী, ফেরদৌস খাঁন, আবুল কালাম আজাদ, নাসির উদ্দিন, শফিউল আজম, শাহ আলম চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সংগঠনের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি ও স্মৃতি রক্ষার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।